হোম > রাজনীতি

হাসিনা: গণতন্ত্রপন্থি থেকে স্বৈরাচার

আতিকুর রহমান নগরী

বাংলাদেশে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। আশির দশকে বাংলাদেশে সামরিক শাসনের বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে তিনি হয়েছিলেন গণতন্ত্রপন্থি আইকন। তিনি প্রথম ক্ষমতায় যান ১৯৯৬ সালে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তিনি বিতর্কিত হন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম এবং ভিন্নমত দমনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যা একসময় বহুদলীয় গণতন্ত্রের জন্য লড়াই করার নেতার ক্ষেত্রে ছিল একটি উল্লেখযোগ্য পরিবর্তন।

হাসিনা বলেছেন, গত বছর সরকারবিরোধী আন্দোলনের সময়ে হওয়া হত্যাকাণ্ড ছিল দুঃখজনক, কিন্তু তিনি নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

তার বাবা শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে দেশটির স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দিয়েছেন এবং পরে দেশটির প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন। পরিবারের বেশিরভাগ সদস্যসহ তিনি ১৯৭৫ সালে হত্যাকাণ্ডের শিকার হন। বিদেশে থাকায় তখন হাসিনা ও তার বোন রেহানা বেঁচে গিয়েছিলেন।

হাসিনা সত্যিকার অর্থেই এমন একজন রাজনৈতিক ব্যক্তি, যিনি বিরোধী দলে থাকার সময় অনেকবার আটক হয়েছেন এবং কয়েকবার হত্যাচেষ্টা থেকে বেঁচে যান।

তবে আজকের রায়ে দোষী সাব্যস্ত হলে তার রাজনীতিতে ফেরা, এমনকি নিকট ভবিষ্যতে বাংলাদেশে ফেরার সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।

সূত্র: বিবিসি বাংলা

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা