হোম > রাজনীতি

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাহবাগে ছাত্রদলের মিছিল

স্টাফ রিপোর্টার

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদল।

মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে সংগঠনটির ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিকেলে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান বলেন, ছাত্রলীগের কোনো ধরনের অরাজকতা, নাশকতা কিংবা সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের ছাত্রসমাজ ও জনগণ কোনোভাবেই বরদাশত করবে না।

তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান ছাত্রদলের এই নেতা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, আবুল হোসেন হাওলাদার আশিক, সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাবেক কমিটির সহসাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ও মো. সুমন হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. মানিক ভূঁইয়া, সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, আপ্যায়নবিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজা, সহধর্মবিষয়ক সম্পাদক মৃণাল চন্দ্র সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মারজুক সাকিব এবং বর্তমান কমিটির সহসাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান প্রমুখ।

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে খেলাফত মজলিস মহাসচিব

গণভোটের রায় উপেক্ষা করলে জনগণ আবারও রাজপথে নামবে: মামুনুল হক

আ. লীগের গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে: মঞ্জু

দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

শরিয়াহর অনুপস্থিতিতে দেশে কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধি আসছে না: চরমোনাই পীর

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা উদ্বেগজনক: গোলাম পরওয়ার

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের অসুস্থতার ঘটনায় জামায়াতের উদ্বেগ

শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: গোলাম পরওয়ার