হোম > রাজনীতি

শেখ হাসিনা ও তার দোসরদের অবিলম্বে বিচারের মুখোমুখি করুন : সেলিম উদ্দিন

উত্তরায় জামায়াতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

এ সরকারের কাছে জনগণের বড় দাবি ছিলো তারা জুলাই আগস্টের গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার করবে। ফ্যাসিবাদের বিচারের দীর্ঘসূত্রতাই ফ্যাসিবাদকে নতুন কর্মসূচি দেওয়ার দুঃসাহস দিয়েছে। অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদেরকে বিচারের মুখোমুখি করুন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মুগ্ধ মঞ্চসহ উত্তরার বিভিন্ন জায়গায় আওয়ামী দুর্বৃত্ত কর্তৃক নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম অঞ্চলের উদ্যোগে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে হাউজবিল্ডিংএ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ মেডিকেলের সামনে এক পথসভায় মাধ্যমে শেষ হয়।

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সহকারী অঞ্চল পরিচালক মাহবুবুর রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম আমীর মাজহারুল ইসলাম, উত্তর পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, খিলক্ষেত পশ্চিম থানা আমীর হাসনাইন আহমেদ, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমীর আবু বকর সিদ্দিক, উত্তরা পশ্চিম থানা আমীর মতিউর রহমান প্রমুখ।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক