হোম > রাজনীতি

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৯০ দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে

শোক বার্তায় চরমোনাইর পীর

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মাগুরার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, যে অভিশপ্তরা এ ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার আগামী ৯০ দিনের মধ্যে সমাপ্ত করে রায় কার্যকর করতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, প্রয়োজনে আইন সংশোধন করুন বা নতুন আইন তৈরি করুন কিন্তু ৯০ দিনের মধ্যে রায়ের বাস্তবায়ন দেখতে চায় দেশবাসী।

তিনি বলেন, পোষাক শ্রমিকের ঘাম ও শ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে। কিন্তু ঈদ আসলে সেই শ্রমিকদের ঘামে অর্জিত বেতন-বোনাস আদায় করার জন্য রাস্তায় নামতে হয়, বিক্ষোভ করতে হয়। এরচেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। তাই কোন ধরনের অজুহাত না দেখিয়ে ২০ রোজার মধ্যে শ্রমিকের বেতন-বোনাস বুঝিয়ে দিতে হবে।

ঢাকার সাততলা বস্তিতে আগুনে সর্বস্ব হারানো অসহায় নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, রাষ্ট্রকে অবশ্যই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং দেশের অগ্নি নিরাপত্তা জোড়দার করতে হবে।

আন্দোলন বাংলাদেশের আমির বলেন, অপরাধীদের চেয়ে রাষ্ট্র অনেক বড়। ফলে অপরাধীদের দমনের ক্ষেত্রে কোন ধরনের ব্যর্থতা গ্রহণযোগ্য না। তাই যে কোনো মূল্যে তাদের দমন করতেই হবে।

জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদ উদযাপন

সিটি করপোরেশন ব্যর্থ হলে জামায়াত কোরবানির বর্জ্য অপসারণ করবে

ঈদের দিন শহীদ পরিবারের পাশে সাদিক কায়েম

জুলাই শহীদ পরিবারের পাশে সরকার নেই: ড. হেলাল উদ্দিন

আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুতে জামায়াতের বিবৃতি

এনসিপি নেতা-নেত্রীরা কে কোথায় ঈদ করছেন

এনসিপি নেতারা কে কোথায় ঈদ করবেন

বাউফলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা পেল অসহায় দুস্থরা

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বিএনপি সরকারের ১০০ দিন, প্রতিশ্রুতি ও বাস্তবতা