হোম > রাজনীতি

ক্যালিফোর্নিয়া বিএনপির নতুন কমিটি

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপ-আমেরিকা, আফ্রিকা-অস্ট্রেলিয়া মহাদেশের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন।

তিনি সকলের সমর্থন ও মতামত নিয়ে বদরুল আলম চৌধুরী শিপলুকে সভাপতি ও এম ওয়াহিদ রহমানকে সাধারণ সম্পদক পদে পুনর্নির্বাচিত ঘোষণা করেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার নর্থ হলিউডের চার্চ অব সাইন্টোলজির মিলনায়তনে বিএনপির কর্মিসভা ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আনোয়ার হোসেন খোকন বেশ কিছুদিন ধরেই ক্যালিফোর্নিয়া বিএনপির কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি কাজ করছিলেন। ২০২৩ সালে ক্যালিফোর্নিয়া বিএনপির নেতাকর্মীদের সাথে এ বিষয়ে দুটি ভার্চুয়াল সভা হয়। ২০২৪ সালের ২৮ ডিসেম্বর ভার্চুয়াল সভা শেষে নেতাকর্মীদের কাছ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে গত ৪ জানুয়ারির মধ্যে প্রার্থিতার আবেদন আহবান করেন। ৫ জানুয়ারি ভার্চুয়াল সভায় ঘোষণা করেন, বদরুল আলম চৌধুরী শিপলু সভাপতি ও এম ওয়াহিদ রহমান সাধারণ সম্পদক পদে প্রার্থিতা দিয়েছেন।

এর আগে আনোয়ার হোসেন খোকন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে পৌঁছালে ক্যালিফোর্নিয়া বিএনপির বিপুল সংখক নেতাকর্মী লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাকে স্বাগত জানান। পরে তিনি সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ক্যালিফোর্নিয়া বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

পরে নর্থ হলিউডের চার্চ অব সাইন্টোলজির মিলনায়তনে বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কর্মিসভায় প্রধান অতিথি আনোয়ার হোসেন খোকন উপস্থিত হলে সংগঠনের সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু তাকে বিএনপির নির্বাচনী মার্কা ধানের শীষের কোটপিন ও বিএনপির বিভিন্ন প্রতীক অংকিত মাফলার পরিয়ে দেন।

কক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেছেন, আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আরও বলিষ্ঠভাবে পালন করব। এর আগেও আমি সততা ও নিষ্ঠার সঙ্গে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি।

তিনি আরও বলেন, স্বৈরাচার শেখা হাসিনা সরকারের পতনের দাবিতে বহির্বিশ্বে বিএনপি যেভাবে অবদান রেখেছে তার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ক্যালিফোর্নিয়া বিএনপি। বাংলাদেশের মানুষের ভোটাধিকার আদায়, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে সবসময় তারা সোচ্চার থাকবেন বলে জানান।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান