হোম > রাজনীতি

বৈঠকটি ছিল ঐতিহাসিক, জাতিকে দিকনির্দেশনা দেবেন খালেদা জিয়া ও ড. ইউনূস: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি, লন্ডন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন বলেও জানান তিনি।

লন্ডনের পার্ক লেনের হোটেল ডচেস্টারে বৈঠক শেষে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তারেক রহমান। চার দিনের সফরে এই হোটেলেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা।

এর আগে ওই হোটেলে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একান্তে বৈঠক শুরুর আগে সেখানে উপস্থিত ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর। আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশ সময় শুক্রবার বেলা পৌনে ৪টার দিকে বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা গেছে। দুপুর ২টার দিকে এই বৈঠক শুরু হয়। তারেক রহমান নির্ধারিত সময়ের আগেই হোটেলে পৌঁছান।

লন্ডনে আমাদের আবাসিক সম্পাদক অলিউল্লাহ নোমান বিশ্বস্ত সূত্রের বরাতে জানান, ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত একান্ত বৈঠক প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকে তারেক রহমান বিভিন্ন বিষয়ে ড. ইউনূসের সঙ্গে ঐকমত্য পোষণ করেন।

তিনি নোবেলজয়ী ড. ইউনূসকে বলেন, আপনি ও বেগম খালেদা জিয়া আমাদের জাতির মুরব্বি। আপনারা আমাদের পরামর্শ দেবেন এবং বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে আপনারা দিকনির্দেশনা দেবেন।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক