হোম > রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার করছে জামায়াত

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় সমাবেশ শেষ হওয়ার পর সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বিষয়টি জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন।

শনিবার সকালে শুরু হওয়া জামায়াতের সমাবেশ শেষ হয়েছে সন্ধ্যা ৬টার দিকে।

বুলবুলের ফেসবুক পোস্টে বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার আমরা শুরু করছি, যত দ্রুত সম্ভব আমরা পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ।

অন্যদিকে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদও বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার কর্মসূচি আমরা শুরু করেছি, পরিপূর্ণভাবে পরিষ্কার করে দেব, ইনশাআল্লাহ।

শাহবাগ থানা আমির এডভোকেট শাহ মাহফুজুল হক লিখেছেন, আজকে প্রোগ্রামের কারনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ময়লা আবর্জনা হয়েছে আমরা তা পরিস্কার করে দিচ্ছি।

কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে ইনশাআল্লাহ।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক