হোম > রাজনীতি

প্রধান উপদেষ্টাকে ফারুক: আর বিলম্ব নয়, নির্বাচন নিয়ে মানুষ হতাশার মধ্যে আছে

স্টাফ রিপোর্টার

আগামী রমজান মাসের আগেই জাতীয় নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নজির স্থাপন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, ‘রমজানের আগে দেশে ভোট হবে। আর বিলম্ব নয়। নির্বাচন নিয়ে দেশের মানুষ কিন্তু হতাশার মধ্যে রয়েছে। লন্ডনে বৈঠকের পর সব ধোঁয়াশা কেটে গেছে। আর যাতে কোনো ষড়যন্ত্র না হয়।’

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই অনুরোধ জানান তিনি। শিক্ষা ভাবনা ও বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভার আয়োজন করে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পিং (ইডিসি)।

ফারুক বলেন, ‘এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন তিন মাসের মধ্যেই নির্বাচন দিয়েছিলেন। সুতরাং রমজানের আগেই নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে জাতির কাছে নজির স্থাপনের অনুরোধ জানাচ্ছি।’

সুষ্ঠু নির্বাচন হলে সবচেয়ে বেশি শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষা খাতে যদি উন্নয়ন করতে না পারি, তাহলে জাতি ও দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়, এটা স্পষ্ট।’

সাবেক মন্ত্রী ডা. দীপু মনির হাতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে অভিযোগ করে ফারুক বলেন, ‘শিক্ষা ব্যবস্থা শেখ হাসিনা এবং তার বাবা যেভাবে ধ্বংস করেছে তা বলার ভাষা নেই। দেশে গণতন্ত্রের কথা যারা মুখে বলতো, তার শিক্ষার কথা বলতো না।’

সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন, ঢাবি বিজ্ঞান অনুষদ এর সাবেক অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক মার্জিয়া আক্তার সহ প্রমুখ।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি