হোম > রাজনীতি

জামায়াত নেতা মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপিকে দেখতে গেলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার বিকালে ধানমন্ডি হাসপাতালটিতে পৌঁছে তিনি অধ্যাপক মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অধ্যাপক মুজিবুর রহমানের শয্যাপাশে কিছুসময় অবস্থান করেন। তিনি তার শারীরিক ও চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মহান আল্লাহ তাআলার দরবারে অধ্যাপক মুজিবুর রহমানের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে দোয়া করেন। তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করবেন।

এর আগে বুকে ব্যথা নিয়ে বৃহস্পতিবার হাসপাতালটিতে ভর্তি হন অধ্যাপক মুজিবুর রহমান।

গ্রামীণ ব্যাংকে হামলা, আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

বুধবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সফল করার আহ্বান

গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় অগ্নিসংযোগের ঘটনায় এবি পার্টির নিন্দা

বুধবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান

ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত আবদুল্লাহ

আ.লীগের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের যুব বিভাগের বিক্ষোভ

আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজধানীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

পুরোনো ফ্যাসিবাদ ফিরতে পারবে না, নতুন ফ্যাসিবাদের জন্মও হবে না: মামুনুল হক

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে বিরোধীদলীয় নেতা

হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের