হোম > রাজনীতি

রামপুরা-মালিবাগে ইমাম-খতিব উলামা পরিষদের মানববন্ধন

নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল দাবি

বিশেষ প্রতিনিধি

রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম-খতিব উলামা পরিষদের সভাপতি মুফতি হাফিজুদ্দীন বলেন, 'নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পুরোটাই বাতিল করতে হবে। নারী সংস্কার কমিশন কর্তৃক পেশকৃত প্রস্তাবনাগুলো সবই সুস্পষ্ট কুরআন-সুন্নাহ, আদর্শ সমাজ ও সুস্থ সংস্কৃতিবিরোধী।'

তিনি বলেন, 'বিভিন্ন ধর্মের নিজস্ব পারিবারিক আইন রয়েছে। হাজার বছর ধরে চর্চিত সে আইনকে বাতিল করে অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব দেয়া বাতুলতা ছাড়া বৈ কি। প্রকারান্তরে নারী কমিশন একক স্যেকুলার পারিবারিক আইন প্রবর্তনের প্রস্তাব দিয়েছে। এটি ব্যক্তি ও পারিবারিক জীবনে ধর্মীয় অনুশাসনের হস্তক্ষেপ এবং সংবিধানের ধর্মীয় স্বাধীনতার মূলনীতির সাথে সাংঘর্ষিক।'

তিনি শুক্রবার বাদ জুমা নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম-খতিব উলামা পরিষদ আয়োজিত রামপুরা ব্রীজ থেকে মালিবাগ মোড় পর্যন্ত আয়োজিত বিশাল মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতি আমিনুল ইসলাম, মুফতি মোহাম্মদ আলী, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মাহফুজুর রহমান, মুফতি আনিসুর রহমান, মুফতি তাসফীন মাহমুদ, মুফতি সাইফুল্লাহ, মুফতি জামিল, হাফেজ মাওলানা মুফতি আরমান প্রমুখ।

অন্যান বক্তারা বলেন, 'নারীকে তালাকের সমানাধিকার দেয়ার যে প্রস্তাব নারী সংস্কার কমিশন দিয়েছে, তার মাধ্যমে মূলত ইসলাম নির্ধারিত স্বামী-স্ত্রীর তালাক ব্যবস্থাকে বদলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।'

'যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতির মাধ্যমে ট্রান্সজেন্ডার, সমকামিতা, অশ্লীলতা, রাষ্ট্রীয় ও সাংবিধানিক বৈধতা দেয়ার পাঁয়তারা করছে। এসব নোংরামী এবং জাতীয় সংস্কৃতি পরিপন্থী প্রস্তাব কোন মুসলমান তো ভালো সভ্য কোন মানুষ মেনে নিতে পারেনা। তথাকথিত নারী কমিশনের প্রস্তাব কোটি কোটি নারীকে অপমানিত করেছে। মা-বোনদেরকে চরমভাবে ট্রমায় ফেলে দিয়েছে। তাদের হৃদয়ে কুঠারাঘাত করেছে।'

ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

ঢেলে সাজানো হচ্ছে এনসিপিকে

জামায়াত নিয়ে স্থানীয় সরকারমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

খুনের রাজনীতি না ছাড়লে বিএনপিকেও দেশ ছাড়া করবে জনগণ: শিবির সভাপতি

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহতের ঘটনায় জামায়াতের শোক

প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল

গাইবান্ধায় যুবদলের হামলায় শিবির নেতা নিহত, জামায়াতের নিন্দা

‘মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকার... যে নতুন ব্যাধি আপনাদের ধরেছে ‘

আমরা শাহবাগ থেকেই উঠে এসেছি: ডেপুটি স্পিকারকে মাহমুদা মিতু