হোম > রাজনীতি

নির্বাচনে যে ২টি আসনে প্রার্থী হবেন নাহিদ ইসলাম

আতিকুর রহমান নগরী

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনি তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের মানুষের আগ্রহের বিষয় বড় রাজনৈতিক দলগুলোর প্রধানরা কোন আসনে নির্বাচন করবেন এবং কয়টি আসনে প্রার্থী হবেন।

জুলাই বিপ্লবের পর গঠিত সবচেয়ে আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এ দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানী ঢাকার দুটি আসন থেকে নির্বাচন করবেন। আসন দুটি হচ্ছে ঢাকা-৯ (সবুজবাগ-মতিঝিল) ও ঢাকা-১১ (বাড্ডা-রামপুরা)।

দলটির একাধিক সূত্র জানায়, রামপুরার বনশ্রী এলাকায় তিনি ছোটবেলা থেকে বড় হয়েছেন। এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকায় এ আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। জুলাই গণঅভ্যুত্থানে নাহিদ ইসলামের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আন্দোলনের কঠিন সময়ে তার ওপর প্রচণ্ড নির্যাতন হয়েছে। তাকে আয়নাঘরে নেওয়া হয়েছে। মৃত্যুঝুঁকি সত্ত্বেও তিনি সবাইকে নিয়ে আন্দোলন সফল করেছেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালাতে বাধ্য হন। এরপর সরকার গঠন হলে তিনি তথ্য ও সম্প্রচার এবং টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা হন। রাজনৈতিক দল এনসিপির দায়িত্ব নেওয়ার অনুরোধ এলে তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করেন।

আমার দেশকে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে এ মুহূর্তে ব্যস্ত আছি। নির্বাচনি প্রক্রিয়া শুরু হলে ঢাকা-৯ ও ঢাকা-১১ আসনে গণসংযোগে মনোযোগ দেব।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস