হোম > রাজনীতি

বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দিবো না: সাদিক কায়েম

আমার দেশ অনলাইন

বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দিবো না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে ভিন্নমতের শিক্ষার্থীদের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি ।

শুক্রবার নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই কথা বলেন ।

এই পোস্টে তিনি বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন স্থানে নৃশংস হামলা পরিচালনা করছে বিএনপির নেতাকর্মীরা। ক্যাম্পাস গুলোতে ভিন্নমতের শিক্ষার্থীদের দেখে নিতে হুমকি দেওয়া হচ্ছে! আমরা আশা রাখতে চাই প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দায়িত্বশীল আচরণ করবেন এবং তাদের নির্বাচনী ক্ষেত্রসহ সকল স্থানে সকল ধরনের সংঘাতের রাজনীতি বন্ধ করে ভিন্নমতের সকলের জন্য নিরাপদ পরিবেশ উপহার দিবেন।

তিনি আরও বলেন ‘হামলা বন্ধে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করে যাচ্ছে। এভাবে যদি একেরপর এক হামলা চলতে থাকে, নাগরিকদের রক্তাক্ত করতে থাকে, আমরা ছাত্রজনতাকে সাথে নিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবো। জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দিবো না ইনশাআল্লাহ।’

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

সীমান্তবর্তী জেলায় প্রতিবাদ সমাবেশ, ঢাকায় বিক্ষোভ করবে ১১ দল

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

যুক্তরাজ্যের বার্মিংহামে বিএনপির প্রতিনিধি সমাবেশ

ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে: বিরোধীদলীয় নেতা

ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

সরকারি অর্থ খরচ করে ঢাকার দুই সিটি প্রশাসক ভোটের প্রচার চালাচ্ছেন

শেষ সময়ে লুটপাট বন্ধে ক্যালেন্ডার অনুযায়ী অর্থ বছর করা হোক

নাহিদ ইসলাম–ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, গণভোট সংস্কার বাস্তবায়ন নিয়ে আলোচনা

পুশইন ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি দেবে ১১ দলীয় ঐক্য