হোম > রাজনীতি

বিএনপির বর্ধিত সভা ২৭ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার

আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

রোববার দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি মাসের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বর্ধিত সভা শান্তিপূর্ণভাবে আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, বর্ধিত সভায় দলটির জাতীয় স্থায়ী কমিটি সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্যবৃন্দ। জেলা কমিটির প্রেসিডেন্ট ও সেক্রেটারি / আহ্বায়ক ও সদস্য সচিব। থানা, উপজেলা, পৌর কমিটির প্রেসিডেন্ট ও সেক্রেটারি / আহ্বায়ক ও সদস্য সচিব। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ও প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা। ১১টি অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও সেক্রেটারি উপস্থিত থাকবেন।

এমএস

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান