হোম > রাজনীতি

ইইউ প্রতিনিধি দলের উপ-প্রধানের সঙ্গে মহিলা জামায়াত নেতাদের বৈঠক

স্টাফ রিপোর্টার

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের ডেপুটি চিফ বাইবা জারিনার আমন্ত্রণে জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে ছয় সদস্যের একটি টিমের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় রাজধানীর গুলশানে ইইউ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। বৈঠকটিতে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নারীদের রাজনৈতিক অংশগ্রহণ সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে জামায়াত ইসলামী মহিলা বিভাগের অন্য যেসব সদস্য উপস্থিত ছিলেন তারা হলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ডা. হাবীবা আক্তার চৌধুরী, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, আয়েশা সিদ্দিকা পারভীন, সুফিয়া জামাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, কেন্দ্রীয় কর্মপরিষদ ও ঢাকা উত্তরের সেক্রেটারি সুফিয়া জামাল এবং দক্ষিণের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক লায়লা মরিয়ম।

মহিলা জামায়াতের প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল