হোম > রাজনীতি

সপরিবারে দেশের পথে তারেক রহমান

স্টাফ রিপোর্টার

স্ত্রী ও মেয়ের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

দেশের উদ্দেশে সপরিবারে যুক্তরাজ্যের লন্ডন ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় তাদের বহনকারী ফ্লাইট।

স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ কয়েকজন সফরসঙ্গী তার সঙ্গে রয়েছেন। তারেক রহমান বিমানের বিজি-২০২ ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশে পৌঁছাবেন।

এর আগে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে লন্ডনের বাসা ছাড়েন তারা।

ওয়ান-ইলেভেন সরকার ২০০৭ সালে তারেক রহমানকে গ্রেপ্তার করে। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই আছেন। লন্ডন থেকেই দল পরিচালনা করে আসছেন তিনি। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর তিনি দেশে ফিরছেন।

দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি।

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদের ইন্তেকাল

গণরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

মামুনুল হককে নিয়ে সংসদ সদস্য ও স্পিকারের বক্তব্যের নিন্দা

মহাখালীতে নিষিদ্ধ লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ খেলাফত মজলিসের

এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

বিরোধীদলীয় নেতার সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

উত্তরায় ‘মানবতার বক্স’ উদ্বোধন করলেন সেলিম উদ্দিন