হোম > রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাঙ্গনে খেলাধুলা–সংস্কৃতি বাধ্যতামূলক হবে

বিএনপির এমপিপ্রার্থী আমিনুল হক

স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্লবীর জিয়া মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা আমিনুল হক। ছবি : আমার দেশ

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাঙ্গনে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা-১৬ আসনে দলটির এমপিপ্রার্থী আমিনুল হক।

রোববার রাজধানীর পল্লবীর জিয়া মহিলা কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং অভিভাবক-শিক্ষার্থী মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আগামী প্রজন্মের শিক্ষাঙ্গনকে নতুন চিন্তা ও স্বপ্নের ভিত্তিতে পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক।

তিনি বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিকে বাধ্যতামূলক করলে শিক্ষায় গুণগত পরিবর্তন আসবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, আগামী শিক্ষাঙ্গন হবে নতুন চিন্তা ও নতুন স্বপ্নের। পড়াশোনার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতির চর্চা বাধ্যতামূলক করা হবে।

সাবেক এই ফুটবলার জানান, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে নতুন সরকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণ স্বশাসন ও স্বাধীনতা নিশ্চিত করবে।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের আন্তরিকতা ও পারিবারিক সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন বিএনপির এই নেতা। তার মতে, অভিভাবকদের সক্রিয় সম্পৃক্ততা ছাড়া শিক্ষার পরিবেশ উন্নত হয় না।

গত ১৭ বছরের শিক্ষাব্যবস্থায় দলীয়করণ, রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা