হোম > রাজনীতি

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয়: রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লির প্রেসক্রিপশনে ফ্যাসিস্ট শেখ হাসিনার হুকুমে জামায়াত এবং জাগপা’র নিবন্ধন বাতিল করা হয়েছিল। দিল্লির সেবাদাস হাসিনামুক্ত বাংলাদেশে মহামান্য আদালতের আদেশে জাগপা’র পর জামায়াতের নিবন্ধন ফিরে এসেছে। জামায়াত তার রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। নির্যাতিত মজলুম সংগঠন জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয়।

তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের পুশইন, সীমান্ত হত্যা, সীমান্ত দখল চলছে। আকাশসীমা লঙ্ঘন করে ভারত ড্রোন পাঠাচ্ছে, “র” এর ট্রেইনিংপ্রাপ্ত কিলার পাঠাচ্ছে। জাগপা এবং জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া, শেখ হাসিনার গদি হারিয়ে দিশেহারা ভারতের গালে চপেটাঘাত।

রোববার শফিউল আলম প্রধান মিলনায়তনে, তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাগপা আয়োজিত “একটি কলমের ইতিহাস” শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রওশন আলম, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জি: সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন