হোম > রাজনীতি

ফ্যাসিস্ট আমলের মামলার সংস্কৃতি আবার চালু হয়েছে: স্বপন

স্টাফ রিপোর্টার, সাভার

জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের মিথ্যা মামলাকে কেন্দ্র করে যে মামলাবাজির সংস্কৃতি ছিলো সেটি আবার চালু হয়েছে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, যেই মামলায় ফ্যাসিস্ট হাসিনাকে এক নম্বর আসামি করেছে সেই একই মামলায় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক মোস্তফা কামালকে আসামি করার মানে হচ্ছে কেউ কেউ ঘোলা পানিতে মাছ স্বীকার করতে চায়। একজন গণতান্ত্রিক আন্দোলনের নেতাকে এ ধরনের মামলায় অভিযুক্ত করে মামলার যে ন্যায্যতা সেটিকে প্রশ্ন বিদ্ধ করতে চায়।

যারা ৫ আগস্টের পর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, থানা, বাজার, মাঠ ইত্যাদি দখলে মেতে উঠেছে তারাই এ ধরনের কাজ করছে বলে দাবি করেন তিনি।

সমাবেশে জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, সংস্কার মানে আগের যত অন্যায্যতা সব কিছুকেই ছুঁড়ে ফেলতে হবে। কিন্তু আমরা দেখছি সব খানেই ফ্যাসিস্টদের রেখে যাওয়া আচরণবিধি এখনো বহাল আছে। সেটিরই একটি উদাহরণ এই মামলায় ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামের একজন সাহসী সৈনিকের নাম অন্তর্ভুক্ত করা। যা মামলার ন্যায্যতাকে প্রশ্ন বিদ্ধ করে। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতেই ষড়যন্ত্রকারীদের এই পদক্ষেপ।

ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল তারেক,আবদুল মান্নান মুন্সি, মোশারফ হোসেন মন্টু,কামরুল আহসান অপু, মোঃ মোস্তাক,এস এম মনিরুজ্জামান মনির,ফারহান হাবীব,মফিজুর রহমান বাবুল প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল প্রেসক্লাব, পল্টন ও বিজয়নগর এলাকায় প্রদক্ষিণ করে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি