হোম > রাজনীতি

নতুন মোড়কে পুরাতন মতবাদ আর গ্রহণ করবে না: মাসুদ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নতুন মোড়কে পুরাতন মতবাদ জনগণ আর গ্রহণ করবে না। ভোট চাইতে আসলে প্রশ্ন করতে হবে, দেশ কীভাবে দুর্নীতিতে টানা ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে।

সোমবার রাজধানীর জিগাতলায় ঢাকা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ পূর্বক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী ব্যক্তি ও দল হিসেবে দুর্নীতিমুক্ত উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মুজাহিদ ৩টি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছে। তাদের দায়িত্ব পালনকালে ২টাকার দুর্নীতি হয়েছে এমন প্রমাণ কেউ করতে পারেনি।

যারা সরকারে থেকে দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান করেছে, কানাডায় বেগমপাড়া গড়েছে, লন্ডনে জনগণের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তারা এখন যতই নীতি কথা বলুক এসব কেবলই জনগণকে ধোঁকা দিয়ে আবারও ক্ষমতার মসনদে বসার অভিনয়। কথার ধোঁকায় পড়ে জনগণ আর ভোট দিবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ এবার ভোট দিবে দলীয় কর্মকাণ্ড দেখে।

কারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, দখল, লুটপাট করছে আর কারা জনগণের পাশে দাঁড়িয়েছে জনগণ সবই দেখে এবং জানে। ক্ষমতায় বসার আগেই যারা নদীর বালু,পানি, পাথর লুট করে নিয়ে গেছে তাদের হাতে কখনো দেশ ও জাতি নিরাপদ নয়। তাই দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে।

তিনি প্রত্যেক ভোটারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতার পরবর্তী বিগত ৫৪ বছরে মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করতে কেন পারেনি যারা অতীতে সরকারে ছিল তাদের কাছ থেকে জেনে নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, যেই অঙ্গীকার নিয়ে বাংলাদেশ ৫৪ বছর আগে স্বাধীন হয়েছে, সেই অঙ্গীকার ধূলিসাৎ হয়ে গেছে।

মানুষের মৌলিক ৫টি অধিকারের মধ্যে একটিও রাষ্ট্র কর্তৃক নিশ্চিত হয়নি। জনগণের মৌলিক অধিকার সরকার নিশ্চিত করতে না পারলে সেই সরকার কখনো জনগণের সরকার হতে পারে না। বিগত সময়ে যারাই সরকারে ছিল তারা কেউ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করেনি।

সভা শেষে, ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে ঢাকা-১০ সংসদীয় এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নেতৃবৃন্দ গণসংযোগ করেন। এসময় বিভিন্ন মার্কেট ও দোকানের মালিক-কর্মচারী এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা