হোম > রাজনীতি

মনমোহন সিংয়ের মৃত্যুতে তারেক রহমানের সমবেদনা

স্পোর্টস রিপোর্টার

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে তার পরিবার ও ভারতের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাতে তারেক রহমানের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে তিনি এই সমবেদনা জানান।

ড. মনমোহন সিংয়ের অকাল প্রয়াণে তার পরিবার, বন্ধুবান্ধব এবং ভারতবাসী গভীর শোকাহত। তার অবদান শুধুমাত্র ভারতের জন্য নয়, বরং গোটা বিশ্ব রাজনীতিতেও একটি অনন্য নজির। বিএনপির চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মনমোহন সিংয়ের পাশাপাশি দাঁড়ানো একটি ছবি দিয়ে তারেক রহমান লিখেন, ড. মনমোহন সিংয়ের প্রয়াণে একটি সোনালি অধ্যায়ের শেষ হয়েছে, যা রাজনৈতিক সততা, প্রজ্ঞা এবং উদারনৈতিক আদর্শে সমৃদ্ধ ছিল। তার অভূতপূর্ব নেতৃত্ব, অর্থনৈতিক সংস্কারের প্রতি গভীর অনুরাগ এবং আঞ্চলিক সহযোগিতার প্রতি অঙ্গীকার তাকে ইতিহাসে চিরস্মরণীয় করে রাখবে। তার প্রয়াণে পরিবার,বন্ধুবান্ধব এবং ভারতের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা।

এদিকে মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারকে চিঠি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান