বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের কাছে সবচেয়ে জরুরি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা। ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যেনো সাংস্কৃতিক চর্চা করতে পারি, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি, এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এর আগে বিকাল ৪টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকটি শুরু হয়ে শেষ হয় ৬টার দিকে।
তিনি বলেন, আমাদের সে প্রচেষ্টার কারণে আমরা সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিল তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যেকোন বক্তব্য আমরা দিতে চাই। এখন যে কোনরকমের অনৈক্যের বিজ যেনো আমাদের ভিতরে বপন করতে না পারে কোন ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদী দোসররা সেদিকে আমাদের লাখ রাখতে হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদেরকে প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন, আমরা এসেছি, কথা বলেছি, আমাদের পরামর্শ যা দরকার রাষ্ট্র পরিচালনা হিসেবে এবং বিভিন্ন বিষয়ে সেটা আমরা দিয়েছি। যোগ করেন তিনি।