হোম > রাজনীতি

৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা জাতীয় কমিটির

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি। রোববার বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটর থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু হবে। পরে জাতীয় সংসদের স্পিকারের বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির প্রস্তুতি সভা রাজধানীর পুরানা পল্টনের এক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশ ছিল গুমের রাজ্য। মানুষের জীবনে কোনো নিরাপত্তা ছিল না। ঘরে-বাইরে কোথাও মানুষ নিরাপদ ছিল না। মানুষকে নিজ ঘর থেকে রাষ্ট্রীয় বাহিনী এসে তুলে নিয়ে গুম করেছে। গুমের শিকার লোকজনকে আয়নাঘরে বন্দী রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে। আবার বহু মানুষকে গুম করে হত্যা করা হয়েছে। হত্যার পর বহু মানুষের লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে। এই নির্মম নিষ্ঠুরতা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল।

তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর জনগণ নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছে, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে হবে। ফ্যাসিবাদের পথ বন্ধ করতে হলে গুম বন্ধ করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ দেশ থেকে গুম বন্ধ করতে কঠোর আইন প্রণয়ন করতে হবে।

দলমত নির্বিশেষে সংসদ অভিমুখে অনুষ্ঠিতব্য পদযাত্রায় দেশবাসীকে অংশগ্রহণ করতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির পক্ষে আহ্বান জানান ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বীর প্রতীক।

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার

রেডিওলজি টেকনোলজিস্টদের বিদেশে কর্মসংস্থানে অর্থনীতি সমৃদ্ধ হবে: ডা. রফিক

দেশ পুনর্গঠনে সব দলের সুনির্দিষ্ট প্রস্তাব চান প্রধানমন্ত্রী: নজরুল ইসলাম

বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের

সাংবাদিক পিটিয়ে দমন করার দম্ভ ফ্যাসিবাদী মানসিকতার প্রমাণ: এনসিপি

ইউনানী মেডিকেল কলেজের সমস্যা সমাধানে সংসদে কথা বলব

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ