হোম > রাজনীতি

দুপুরে বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান

আতিকুর রহমান নগরী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার একদিন পর শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে বাবার (জিয়াউর রহমান) কবর জিয়ারত করবেন।

সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুমার নামাজের পরে জাতীয় স্মৃতিশোধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদফতর স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ সম্পন্ন করেছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে সাভারে উৎসবের আমেজ। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। প্রিয় নেতাকে দেখার জন্য শুক্রবার থেকে স্মৃতিসৌধগামী মহাসড়কে অবস্থান নেয়ার কথা জানান তারা।

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে

বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে

মাথা গরম না করে জনতার দাবি মেনে নিন

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

মামুলি সংশোধন নয়, গণরায়ের ভিত্তিতে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত