হোম > রাজনীতি

কুরআনের আয়াত পোস্ট, কী বুঝালেন তারেক রহমান

আতিকুর রহমান নগরী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াত পোস্ট করেছেন। তিনি লেখেন, আল্লাহ যাঁকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যাঁর থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন।

বৃহস্পতিবার বিকাল ৩টা ১৭ মিনিটের দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন।’

তিনি লিখেন, ‘কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান।’

তারেক রহমান কুরআনের আয়াতের এই পোস্টে মহান আল্লাহর উপর একনিষ্ঠ ভরসার বহিঃপ্রকাশ করেছেন ।

পোস্টের সঙ্গে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনাস্থলের একটি ভিডিও সংযুক্ত করেন।

উল্লেখ্য, তিনি দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন।

এদিন বিকাল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে এসে পৌঁছান তিনি। এ সময় নেতাকর্মীদের মুহূর্মুহূ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সংবর্ধনাস্থল। নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।

বহুল প্রতিক্ষিত ভাষণে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান।তিনি বলেন, বাংলাদেশের নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।

আর এজন্য তিনি সবার, সব বাংলাদেশির সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক