হোম > রাজনীতি

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে রাজপথে থাকব

গণসমাবেশে গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও জুলাই সনদের আইনী ভিত্তি এবং দৃশ্যমান বিচার সহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে জামায়াতে ইসলামী।

সোমবার জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজা চত্বরে ঢাকা-০৪ আসনে ইসলামী আন্দোলনের গণসমাবেশে তিনি এই ঘোষণা দেন।

রাজধানীর জুরাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে যোগ দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি ছাড়া ছাড়া দেশের ৭০ শতাংশ মানুষ পিআরের পক্ষে রয়েছে। পিআর বাস্তবায়নে প্রয়োজনে গণভোট আয়োজনের কথা ও জানান তিনি।

ইসলামী আন্দোলনের আমীর মুফতি রেজাউল করীম বলেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায়। সংস্কার, বিচার ছাড়া নির্বাচন হলে সবকিছু আগের মতোই থেকে যাবে।

এসময় তিনি আরও বলেন, ডাকসু জাকসুতে একটি দলের অপমানজনক কলঙ্কের উদাহরণ সৃষ্টি হয়েছে। আগামী সংসদ নির্বাচনেও তাদের এমন ভরাডুবি হবে। বিগত শাসকের সময়ে দেশ পরিচালনায় মানুষের কল্যাণের বিষয়গুলো না থাকলেও গণঅভ্যুত্থান থেকে মানুষ কল্যাণকর রাষ্ট্রের স্বপ্ন দেখে। যা যুগপৎ আন্দোলনের মধ্যে দিয়ে বাস্তবায়ন সম্ভব।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-০৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান মাদানীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল