হোম > রাজনীতি

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ বিকালে। বিএনপি থেকে যোগ দিবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান

এছাড়া যোগ দিয়েছে জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর দক্ষিণের নুরুল ইসলাম বুলবুল, হেফাজতে ইসলামের নায়েবে আমির কাসেমী, ইসলামী আন্দোলনের, ইসলামী ঐক্যজোটের সহসভাপতি, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, বিকল্প ধারায় মহাসচিব বাদল।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য মঞ্চের সামনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য আসন রাখা হয়েছে। নতুন দলের নেতৃত্ব জুলাই শহীদ পরিবার ও আহতদের কাছে গণ শপথ নেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জন্য রয়েছে আসন। প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান