হোম > রাজনীতি

জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

দেশের চলমান পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রসমাজের সাহসী ও ঐতিহাসিক ভূমিকা দেশের মানুষ স্মরণ রাখবে। দেশের পরিবর্তন ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতেও ইসলামী ছাত্রশিবির বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতা, ত্যাগ ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তিনি ছাত্রসমাজের এই ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

বুধবার জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ছাত্র ও যুব দায়িত্বশীলদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আগামী দিনে ঢাকা উত্তর সিটিকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। নগরবাসীর কাছে সহজে ও দ্রুত নাগরিক সেবা পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল অ্যাপভিত্তিক সেবাব্যবস্থার প্রসার ঘটাতে হবে।

তিনি এ সময় ‘সার্ভিস নিন’ অ্যাপের মাধ্যমে নগরবাসীর কাছে প্রয়োজনীয় সেবাসমূহ সহজলভ্য করার পরিকল্পনার কথা তুলে ধরেন। অ্যাপটির সেবা ও কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ছাত্র ও যুবসমাজকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। প্রযুক্তিনির্ভর সেবাব্যবস্থার মাধ্যমে নাগরিকদের ভোগান্তি কমিয়ে একটি অত্যাধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান, মহানগরী জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।

ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুল ইসলাম সাইম, মহানগর পশ্চিম সভাপতি মুহিবুল্লাহ হুসাইনী, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখা সভাপতি রেজাউল করিম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখা সভাপতি শান্ত তালুকদার, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় ছাত্র ও যুব দায়িত্বশীলদের বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে পুরান ঢাকায় যুবদলের মিছিল

ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন চরমোনাই পীর ফজলুল করীম: মামুনুল হক

মন্ত্রী-আমলারা নিজেদের সন্তানদের দেশেই পড়াতে চান না: হাসনাত আবদুল্লাহ

হাসিনার ফেরার ঘোষণায় ঐক্যের প্রয়োজন নেই: হামিদুর রহমান আযাদ

নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রতা কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগসহ মহিলা জামায়াতের ৭ দফা দাবি

মজুরি নিয়ে হতাশা, শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান শ্রমিক মজলিসের

ফ্যাসিস্টদের ইন্ধনে অস্ট্রেলিয়ায় জামায়াত আমিরের বিরুদ্ধে ইহুদি-হিন্দু সংগঠনের অপপ্রচার

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এত বিতর্ক কেন

নিউইয়র্কে হ্যারি কে টমাসের বক্তব্যে বিব্রত আ.লীগের নেতাকর্মীরা

দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে