হোম > রাজনীতি

যে অভিযোগে পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

আতিকুর রহমান নগরী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

আজ জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা করেছেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

মামলার অভিযোগে বলা হয়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি নাসীরুদ্দীন পাটওয়ারী আন্দোলনের নেতৃত্বদানকারী দল বিএনপি ও এর নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ন ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়েছেন।

এর আগে গত ১ নভেম্বর যুবদল নেতা নয়নকে নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুণ্ডামি করছে, ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, ওনাদের মাথা ক্লিন হয় নায় বডিও ক্লিন হয় নাই, এখন আমার মনে হয় ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।’

উল্লেখ্য, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে ডিবিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।

শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন হাসিনা

সংস্কার না করে সরকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথেই হাঁটছে: বুলবুল

দক্ষ ও আদর্শিক নেতৃত্ব গড়ে তুলতে হবে: শিবির সভাপতি

নেজামে ইসলাম পার্টির আমির সরোয়ার কামাল আজিজীর ইন্তেকাল

অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে আনন্দ পায় বিএনপি

দুর্নীতি, দলীয়করণ ও সন্ত্রাস দিয়ে জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে

গণভোটের রায় উপেক্ষা করে জনগণের আস্থা অর্জন করা যায় না: আযাদ

রবীন্দ্রনাথ শুধু কবিই নন, একজন দার্শনিকও ছিলেন: মির্জা ফখরুল

ভারতে মুসলিমদের ওপর সহিংসতার ঘটনায় হেফাজতের নিন্দা

জাপানের পররাষ্ট্র ভাইস মিনিস্টারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক