হোম > রাজনীতি

রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে

আলোচনা সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী

আতিকুর রহমান নগরী

রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে দলটি অস্থায়ী কার্যালয়ে জাতীয় কৃষক শক্তির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই সনদের আদেশ জারি রাষ্ট্রপতি দিলেও জায়েজ হবে, কিন্তু নৈতিক হবে না। প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে।

তিনি বলেন, গত এক বছরে সরকারের সঙ্গে জনগণের বিচ্ছেদ হয়েছে। সংবিধানের ১০৬ এ যা কিছু সিদ্ধান্ত নিয়েছে, সে জন্য এই বিচ্ছেদ। এটার আইনি ভিত্তি থাকলেও নৈতিক ভিত্তি নেই।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জনগণ একমত ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো একমত ছিল না। বিএনপি-জামায়াত দুই দলের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টির ফলে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

খাল খনন পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে

এনসিপি ২০৩৬ সালের মধ্যে সরকারি দল হওয়ার স্বপ্ন দেখে: সারজিস

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী তালিকায় আছেন যারা

কোনো অপশক্তি কোরআনের আলো নেভাতে পারবে না

দেশের সেবায় জান-মালের কুরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

আজ দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

স্থায়ী বন্ধুত্ব চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে

সীমান্তে দুই বাংলাদেশি হত্যার প্রতিবাদে জেডিপির বিক্ষোভ

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিন: এবি পার্টি