হোম > রাজনীতি

হাদির হত্যার বিচার নিশ্চিত না করে দমন-পীড়নের পথ অনুসরণ ন্যক্কারজনক

বিবৃতিতে মামুনুল হক

স্টাফ রিপোর্টার

শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের অতি উৎসাহী ও দমনমূলক বর্বরোচিত হামলায় নেতাকর্মীদের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও ন্যায্য দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সংবিধানস্বীকৃত গণতান্ত্রিক অধিকার চর্চার ওপর সরাসরি আঘাত এবং রাষ্ট্রীয় দায়িত্বহীনতার এক ভয়াবহ দৃষ্টান্ত।

তিনি বলেন, শহীদ হাদির রক্তের দাগ রাজপথ থেকে এখনো শুকায়নি। জনগণের দাবি ছিল—হত্যার বিচার, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি। অথচ ন্যায়বিচার নিশ্চিত করার পরিবর্তে যারা বিচারের দাবিতে রাজপথে নেমেছে, তাদের ওপর দমন-পীড়ন চালিয়ে রাষ্ট্র নিজেই প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ ধরনের পুলিশি আচরণ জনগণের ক্ষোভ আরো বাড়াবে এবং পরিস্থিতিকে বিপজ্জনক দিকে ঠেলে দেবে।

মাওলানা মামুনুল হক আরো বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই—বাংলাদেশ আর কোনো ফ্যাসিবাদী দমননীতির দিকে ফিরে যাবে না। অতীতের দুঃশাসনের পুলিশি মানসিকতা পরিত্যাগ করে আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আন্দোলন দমন নয়, ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান কর্তব্য।

তিনি অবিলম্বে আহত সব নেতাকর্মীর উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং এই হামলার নির্দেশদাতাদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

একই সঙ্গে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান