হোম > রাজনীতি

নতুন বাংলাদেশ বিনির্মাণে চবিয়ানদের ভূমিকা প্রয়োজন: ডা. তাহের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান ও বিজ্ঞান গবেষণায় দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ। এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা দেশের বিভিন্ন উচ্চপর্যায়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদেরকে এক ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।

শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ঢাকায় অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমমনা সাবেক শিক্ষার্থীদের (চবিয়ান) উদ্যোগে আয়োজিত ‘চবিয়ান মিলন মেলায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এইচ এম হামিদুর রহমান আযাদ। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক চাকসু ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যাপক নুরুল আমীন, সাবেক চাকসু এজিএস মহিউদ্দিন ফারুক, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক ড. আব্দুল মান্নান, বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যা, নয়াদিগন্তের নির্বাহী পরিচালক মাসুমুর রহমান খলিলী, ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী এবং সাবেক সভাপতি ও সেক্রেটারিরা।

প্রধান বক্তা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের আবেগ ও ভালোবাসার জায়গা। এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় অবদান রাখতে হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, অনেক ঐতিহ্য ও গৌরবের স্মৃতি বিজড়িত আমাদের প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রাচ্যের রাণী খ্যাত এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা আমাদের অহংকার। দেশে ও বিদেশে এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা ছড়িয়ে আছে এবং নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আরো বলেন, সাবেক ছাত্ররা আগামী দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উন্নয়ন ও বর্তমান ছাত্রদের উন্নয়নে অবদান রাখবে।

সভাপতির বক্তব্যে মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেন, সাবেক চবিয়ানদের এই আয়োজনে আমরা আবেগে আপ্লুত। আমাদের আয়োজন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করবে।

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ