হোম > রাজনীতি

হিন্দুস্তানের পানি আগ্রাসন বন্ধ করতে হবে: রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, প্রমত্ত পদ্মার নানাবিধ জায়গায় চর জেগে উঠেছে, দেখে মনে হচ্ছে ছোট ছোট খাল। ৫৪ টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ।

শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে, বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে হিন্দুস্তান আমাদের ভাতে মেরেছে, পানিতে মেরেছে। কথা বার্তা পরিষ্কার, হাসিনামুক্ত নতুন বাংলাদেশে ভারতের আগ্রাসন চলবে না। অন্তর্বতী সরকারকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। হিন্দুস্তানের পানি আগ্রাসন বন্ধ করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপা’র মাসব্যাপী কর্মসূচির ৫ম দিন শনিবার রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, সীমান্ত হত্যা, ভূমি দখল, অবৈধ পুশইন, পানি আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মাধ্যমে ভারত প্রমাণ করেছে তারা আমাদের বন্ধুর ছদ্মবেশে চির শত্রু। দেশের জনগণকে সতর্ক থাকতে হবে। আগামীতে বাংলার মসনদে ফ্যাসিস্ট শেখ হাসিনার মত নতুন কোন স্বৈরাচার ও হিন্দুস্তানের গোলাম যেন আহরণ করতে না পারে।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা।

গণসংযোগে শেষে পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, শামীম আখতার পাইলট, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সামছুল হক আকন্দ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন