হোম > রাজনীতি

‘বন্দুকের গুলি বুক পেতে নিয়েছে বলেই ছাত্ররা আজ বিজয়ী’

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, বিগত জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্ররা বিজয়ী হয়েছিল। কারণ তারা বন্দুকের গুলিকে ভয় পায় নাই। ছাত্রদের পিছুটান নাই বলে বুক ফুলিয়ে গুলি নেয়ার নিয়েছে বলেই স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বুধবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ১৯৯১ সালে ছাত্রদের নেতৃত্বে সারা বাংলাদেশে যে গণ আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বিএনপি বিজয়ী হয়েছিল। এরফলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে দেশে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল তাদের নাম ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

জুলাই-আগস্ট আন্দোলনে বিজয়ী ছাত্রদের লক্ষ করে মঈন খান বলেন, এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে এদেশের ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। যারফলে প্রতিটি স্বৈরশাসক ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। এদেশের ছাত্ররা আগেও পড়ার টেবিলে ছিলো, এখনো আবার পড়ার টেবিলে যাওয়ার পরামর্শ দেন। কেননা পড়ার টেবিলে গিয়ে আবার মেধা অর্জন করতে হবে। আর সেই মেধা দিয়ে দেশের কাজ করতে হবে।

ইসলামী ব্যাংক নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী: সেলিম উদ্দিন

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসা রটানোয় কোনো স্বার্থ আছে কি না তা খতিয়ে দেখা দরকার

প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত আমির

মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালুর উদ্যোগ: সংসদে মন্ত্রী

সীমান্তে বিজিবির সাহসিকতার প্রশংসা সারজিসের

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

সীমান্তবর্তী জেলায় প্রতিবাদ সমাবেশ, ঢাকায় বিক্ষোভ করবে ১১ দল

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

যুক্তরাজ্যের বার্মিংহামে বিএনপির প্রতিনিধি সমাবেশ

ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে: বিরোধীদলীয় নেতা