হোম > রাজনীতি

মামুনুল হকের সম্মানে দুই আসনে প্রার্থী দেবে না চরমোনাইয়ের দল

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রার্থী হওয়া দুটি আসনে দলীয় প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী প্রত্যাহার করা হবে। দুটি আসনেই মামুনুল হকের প্রতি ইসলামী আন্দোলনের সমর্থন থাকবে। ইসলামি ধারার রাজনীতিতে তার ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে পথচলার চিন্তা করছে না। যেসব আসনে নিজেদের প্রার্থী নেই, সেখানে নীতি ও আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে দলীয় সমর্থন জানানো হবে।

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসিরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির

‘আসন্ন অনিবার্য বিপ্লবের প্রস্তুতিতে একত্র হওয়ার’ আহ্বান

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন

দেশের ইতিহাসে বড় আকারে জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির