ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা নির্বাচনি এলাকা পরিদর্শন করে বলেছেন, পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না এবং অনেককে বের করে দেয়া হচ্ছে। বলা হচ্ছে, ওনারা এখানকার ভোটার না। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের নির্বাচনি এলাকায় সাংবাদিকদের তাৎক্ষণিক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৯ আসনের এই প্রার্থী ঢাকা-১১ আসনে ভোট দেন। এদিন সকাল ৮টা ৪০ মিনিটে তিনি খিলগাঁওয়ের তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন তিনি।