হোম > রাজনীতি

ইসলামি নেতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: মামুনুল হক

স্টাফ রিপোর্টার

খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস চলতি সেশনে অনেক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। দেশব্যাপী সাংগঠনিক সম্প্রসারণ, প্রায় ৫০টি জেলায় গণসমাবেশ, ৪০টির অধিক জেলায় প্রশিক্ষণ কর্মসূচি এবং বায়তুল মাল বিভাগে স্থানীয় পর্যায়ের সক্রিয়তা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করেছে।

তিনি বলেন, রাজনীতিকে আমরা পবিত্র দায়িত্ব হিসেবে দেখি—চাঁদাবাজি, রাহাজানি ও অনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত ইসলামি নেতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

শনিবার দলের ২০২৫-২৬ সেশনের প্রথম কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে ঢাকা জেলা ক্রীড়া পরিষদ মিলনায়তনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশন পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এবং যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।

শূরা সদস্যদের উদ্দেশে মামুনুল হক অনুরোধ করে বলেন, খোলামনে মতামত দিন, সংগঠনের সম্ভাবনা ও দুর্বলতা নির্ভয়ে উপস্থাপন করুন। আমাদের লক্ষ্য একটি আদর্শ ও গতিশীল ইসলামি রাজনৈতিক কাঠামো গড়ে তোলা।

এসময় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সমমনা ইসলামি দলগুলোর ঐক্য সুসংহত করার চেষ্টা চলছে। ভবিষ্যতে এই ঐক্য আরও বিস্তৃত হবে ইনশাআল্লাহ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান