হোম > রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফ ইকবালকে স্মরণ

স্টাফ রিপোর্টার

স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা বিনির্মাণই জুলাই গণঅভ্যুত্থানকে অর্থবহ করবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফ ইকবালের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে যুব বাঙালি।

শনিবার রাজধানীর পরীবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে আসিফ ইকবালের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা পরিবর্তনের সংগ্রামের সংগঠক ছিলেন শহীদ আসিফ ইকবাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তোলার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন তিনি।

আসিফ ইকবালের আত্মাহুতি ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শ্রম-কর্ম-পেশার জনগণের প্রতিনিধিত্বমূলক স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা বিনির্মাণই জুলাই গণঅভ্যুত্থানকে অর্থবহ করতে পারে। অন্যথায় শহীদের আত্মার প্রতি শুধু অসম্মান করা হবে না। বরং প্রতারণা হবে।

আসিফ ইকবালের আত্মাহুতির প্রেরণায় স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা বিনির্মাণে দেশের তরুণ-যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

শ্রদ্ধা নিবেদন করেন, যুব বাঙালির উপদেষ্টা মন্ডলীর সদস্য অপু, তানসেন, সভাপতি রায়হান তানবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আলী পারভেজ, তোফাজ্জল হোসেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ,বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সভাপতি তৌফিক উজ জামান পীরাচা, জুলাই যোদ্ধা নাহিদুল ইসলাম, অদলীয় রাজনৈতিক সামাজিক মঞ্চের ইমতিয়াজ আহমেদ, ফয়সাল আহমেদ প্রমূখ।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি