হোম > রাজনীতি

জামায়াত প্রার্থী ড. মান্নানের ‘কনটেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা’

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নানের উদ্যোগে শুক্রবার ‘ড. আব্দুল মান্নান কনটেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান।

ঢাকা ট্রেড সেন্টারে সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় ঢাকা-৬ আসনে বসবাসকারী অনূর্ধ্ব ৩৫ বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটর ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করেন। আগামী ৬ ডিসেম্বর এ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হবে।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৬ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক কামরুল আহসান হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য রুহুল আমীন, মাওলানা নেসার উদ্দিন, আইটি বিশেষজ্ঞ আবু ওয়াফি, ঢাকা-৬ আসনের মিডিয়া বিভাগের পরিচালক মাহফুজুর রহমান প্রমুখ।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা