হোম > রাজনীতি

কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

ঢাকার কেরানীগঞ্জের নারকেল বাগ এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মোহাম্মদ নয়ন (২৭) ও মোহাম্মদ খাইরুল ইসলাম (৩৮) ।

সোমবার দিবাগত রাতে সাড়ে বারটার দিকে গুরুতর আহত অবস্থায় দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ রাব্বি জানান, সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষের পর রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন দু’জন।

তিনি আরো জানান, তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনেরই বাড়ি ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের

মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে : হাসনাত আবদুল্লাহ

বিতর্কিত পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে: সাইফুল হক

এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি

জীবনের বিনিময়ে হলেও জুলাই অভ্যুত্থান রক্ষা করা হবে

হাসনাতের বাসায় অভিযানের বিষয়ে যা জানা গেল

ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইস্যুতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি

ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল