হোম > রাজনীতি

বাগছাস থেকে পদত্যাগ করলেন মুখ্য সংগঠক হাসিব

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন। গত ১৯ আগস্ট তিনি সংগঠনের আহ্বায়কের নিকট আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন বলে জানান তিনি।

পদত্যাগ প্রসঙ্গে হাসিবুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন—দায়িত্বকালীন সময়ে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো পরিচালনার চেষ্টা করেছেন। তার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সহকর্মীরা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে তিনি প্রত্যাশা করেন।

তিনি আরও লেখেন, গণতান্ত্রিক ছাত্রসংসদ আমার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও গণতান্ত্রিক ছাত্রসংসদ শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে। সত্য আর ন্যায়ের মিছিলে আমি সবসময় থাকতে ওয়াদাবদ্ধ।

পদত্যাগের পরও রাজনীতিতে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, জুলাই আন্দোলনে দেশ ও জনতার প্রতি যে কমিটমেন্ট গড়ে উঠেছিল, তা বাস্তবায়নে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে এবং সামনে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাগছাসের প্যানেল থেকেও সরে দাঁড়িয়েছিলেন হাসিবুল ইসলাম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। যদিও বাগছাসের ঘোষিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে তাকে মনোনীত করা হয়েছিল, শেষ মুহূর্তে এসে তিনি বিদ্রোহী প্রার্থীর ভূমিকায় দাঁড়ান এবং স্বতন্ত্রভাবে এজিএস পদে লড়ার সিদ্ধান্ত নেন।

হাসিবুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সরকার পতনের পর নতুনভাবে গঠিত ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখায় তিনি মুখ্য সংগঠকের দায়িত্ব পান।

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনে অংশ নেবে না লেবার পার্টি

সংবিধান সংশোধন কমিটির সভায় অংশ নেবে না এবি পার্টি

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী