হোম > রাজনীতি

যুবদল নেতা কিবরিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

যুবদল নেতা কিবরিয়া হত্যার প্রতিবাদে রাজধানীর কাকরাইলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়বাদী যুবদল। মঙ্গলবার কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি কাকরাইল মোড় থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় যুবদল নেতাকর্মীরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ শেষে সমাবেশে নেতারা বলেন, ‘কিবরিয়া হত্যাকাণ্ড পরিকল্পিত। সরকারের প্রশ্রয়ে সন্ত্রাসীরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে।’ তারা আরো বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, কিন্তু আমাদের নেতাকর্মীদের ওপর অন্যায় হামলা, হত্যা, গ্রেপ্তার চলছেই।’

সমাবেশে যুবদল নেতারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং হত্যার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন।

বিক্ষোভ কর্মসূচিতে মহানগর ও থানা পর্যায়ের যুবদল নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, গতকাল মিরপুরের পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্য গুলি করে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতকারীরা।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা