হোম > রাজনীতি

ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন

স্টাফ রিপোর্টার

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ১ থেকে ৩১ অক্টোবর দাওয়াতি মাস ঘোষণা করেছে। বুধবার রাজধানীর পল্টন মোড়ে কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ ঢাকায় এই কর্মসূচি উদ্বোধন করেন। সারা দেশের সকল শাখায় একযোগে এ কর্মসূচি উদযাপিত হচ্ছে।

কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৪ বছরে স্বাধীনতার উদ্দেশ্য অর্জন না হওয়া, বাংলাদেশ একটি স্থিতিশীল রাষ্ট্র না হওয়া, বেকারত্ব, সন্ত্রাস, মাদক, অর্থ-পাচার ও অশস্নীলতা দূর না হওয়া, সহজে ব্যবসার পরিবেশ সৃষ্টি না হওয়া যুব সমাজকে হতাশ করেছে। এই দীর্ঘ সময়ে যারা ক্ষমতায় গিয়েছে তারা নিজেদের আখের ঘুছিয়েছে। দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাড় করিয়েছে।

বাংলাদেশকে এমন ভঙ্গুর দশা থেকে বের করে এনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে এবং ইসলামের সুমহান আদর্শের আলোকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পতাকাতলে সমবেত হতে হবে।

তিনি আরো বলেন, ক্ষমতাসীনরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করেছে, তারা দেশের অর্থনীতিকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে এবং দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আজ অকার্যকর হয়ে পড়েছে। এ অবস্থা উত্তরের জন্য যুবসমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই। এতে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আ হ ম আলাউদ্দীন, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম ও ঢাকা মহানগর দক্ষিণের নেতারা।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল