হোম > রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত: তাহের

স্টাফ রিপোর্টার

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,'আমাদের প্রস্তাবনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন হতে হবে।'

মঙ্গলবার রাজধানীর বেইলী রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে তিনি এই কথা বলেন।

সংবিধান ৭০ অনুচ্ছেদ সংশোধন করে অর্থবিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় ছাড়া সব বিষয়ে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার পক্ষে মতামত দিয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশনও দ্বিতীয় ধাপের সংলাপে বিষয়গুলো তাদের প্রস্তাবে রেখেছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনটি প্রস্তাবের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে এমপিদের দলীয় সিদ্ধান্তের পক্ষে ভোট দেওয়ার পক্ষে মত দিয়েছিল বিএনপি। এ বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তাহের বলেন, 'জরুরি পরিস্থিতি জরুরিভাবে মোকাবিলা করা হবে। কিন্তু আমরা ৭০ অনুচ্ছেদের তিনটি প্রস্তাবিত বিষয়ে আমাদের মত।' তাহের বলেন, 'বিএনপির পক্ষ থেকে আমাদের অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে তিনটি প্রস্তাবে তারা একমত। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রস্তাবের বিষয়ে তারা নোট অব ডিসেন্ট দেবে।'

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা ৯ শতাধিক

সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হবে কাল

বিএনপির ৭৪ নারী প্রার্থীর ইসি থেকে মনোনয়ন সংগ্রহ

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

একাত্তরে তো বিএনপির জন্মই হয়নি, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

কুষ্টিয়ার পীর হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি মামুনুল হকের

জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াত আমির

জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা