হোম > রাজনীতি

মৌলভীবাজারের সব আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারে জাতীয় সংসদের চার আসনের সবক’টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গতকাল রাতে দলটির অঞ্চল বৈঠকে সিলেট বিভাগের চার জেলার প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

জেলার চারটি আসনে জামায়াতের প্রার্থীরা হলেন- মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জেলা জামায়াতের বর্তমান আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল মান্নান এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে জামায়াতে ইসলামী। নির্বাচনি প্রস্তুতির ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। কেন্দ্র থেকে ঘোষিত দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি