হোম > রাজনীতি

ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানালেন জোনায়েদ সাকি

স্টাফ রিপোর্টার

বিচার, সংস্কার ও নির্বাচন এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অন্তর্বর্তী সরকারের নির্বাচন রোডম্যাপেরই আনুষ্ঠানিক ঘোষণা। আমরা এই রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাই।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

নির্বাচন বানচাল হওয়ার বা নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনাকে গুরুত্ব না দিয়ে বরং এধরনের আশঙ্কার জায়গা তৈরির কোনো সুযোগ যাতে সৃষ্টি না হয়, সে ব্যাপারে নির্বাচনের সাথে যুক্ত সকল অংশীজনকে ভূমিকা নিতে হবে।

নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য অনেক বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। তা না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিক দলগুলোই। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব মনিটরিং করার জন্য আন্দোলনকারী সকল রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে একটা কমিটি করা দরকার।

একইসাথে যত দ্রুত সম্ভব সকলের অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ সংক্রান্ত একটা আচরণবিধি তৈরি করা দরকার। দেশের যেকোনো স্থানে যেকোনো সমস্যা হলে বা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হলে, তা মীমাংসা করার ক্ষেত্রে এই কমিটি ভূমিকা রাখবে।

একইসাথে আমরা আহবান জানাই, আন্দোলনকারী সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচনকালীন পরিবেশ, ভোটার তালিকা প্রকাশ ও সংশোধন সহ নির্বাচন সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করুন। নির্বাচন সংক্রান্ত নীতিমালা ও অন্যান্য বিষয়ে সকল অংশীজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের আহবান জানাই।

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না

জাপানে ইসলামিক সেন্টারের চেয়ারম্যানের সঙ্গে জামায়াত নেতা মুজিবুর রহমানের সাক্ষাৎ

মিরপুরে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে মহানগর জামায়াত সেক্রেটারি

সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান

শহীদ সাইফুল্লাহ মাসুমের পিতার ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের শোক

বরিশালে কর্মজীবী মা-বাবা ও শিশুদের জন্য যাত্রা শুরু করল ‘ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল’

রাড্ডা সেন্টার ও স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপি বিব্রত, তবে জড়িত নয়: প্রিন্স

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে বুঝব ‘সবাই ভাগ পাবেন’

রাজনৈতিক চিন্তায় মেধাবীদের বঞ্চিত করা কোনোভাবেই মানা হবে না

গণবিপ্লবী উদ্যোগের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি ঘোষণা