হোম > রাজনীতি

ইসলামী আন্দোলন নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুহা. নুর হোসেনের ওপর গত ১২ জানুয়ারি রাতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

তিনি বলেন, ১৩ জানুয়ারি নারায়ণগঞ্জ মহানগর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ প্রদর্শন এবং বন্দর থানায় মামলা দায়েরের পরেও সন্ত্রাসীদের মধ্যে কেউ গ্রেপ্তার না হওয়ার ঘটনায় সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।

অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুহা. নুর হোসেনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করা না হয়, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নাগরিকরা মাঠে নামতে বাধ্য হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে ইসলামী আন্দোলন নেতার ওপর হামলা করে অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে কিনা সে বিষয়টি তদন্ত করতে সরকারের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি