হোম > রাজনীতি

শাপলার শহীদদের স্মরণে বারিধারায় আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

হেফাজতে ইসলাম বাংলাদেশ বারিধারা জোনের উদ্যোগে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার শহীদদের স্মরণে হৃদয়স্পর্শী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে রাজধানীর বারিধারা মাদ্রাসায় গভীর শ্রদ্ধা, আবেগ ও গাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক আলেম-উলামা, তালাবা ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ মধুপুরী। তিনি দেশ, জাতি ও বিশেষভাবে শাপলা চত্বরে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে অশ্রুসিক্ত দোয়া করেন। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও ইসলামের খেদমতে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাওফিক কামনা করা হয়।

আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ড. শোয়াইব আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাসেমী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমীসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

বক্তারা ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার স্মৃতি তুলে ধরে বলেন, এটি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

হেফাজতে ইসলাম বাংলাদেশ বারিধারা জোনের সভাপতি মুফতি আমজাদ হোসাইন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তাদের স্মৃতি চিরজাগরুক রাখতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার থাকতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ, উম্মাহর ঐক্য এবং সব শহীদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর রহমান

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

পূজামণ্ডপে ঘুমহীন প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী

ভারতে সিজেপি ও পাকিস্তানে পিটিআইয়ের আন্দোলনে ঢাকায় সংহতি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে শিবিরের নিন্দা, চার দফা দাবি