হোম > রাজনীতি

নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা হবে কখন, জানালেন রিজভী

স্টাফ রিপোর্টার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির মনোনয়ন দেয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে। কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। জাতীয় সংসদ নির্বাচনের কিংবা যেকোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে। এ বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়। সুতরাং তফশিল ঘোষণার পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপির কেন্দ্র থেকে ঘোষণা ব্যতীত এখন পত্রিকায় প্রকাশিত কোনো মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রুহুল কবি রিজভী বলেন—সম্প্রতি কিছু পত্র পত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা, নাম-ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উসকে দেয়ার ষড়যন্ত্র করছে। অনুমিত হচ্ছে, বিএনপিতে বিভেদ-বিসম্বাদ সৃজনের অশুভ অভিপ্রায় নিয়ে কতিপয় মিডিয়া যথেচ্ছভাবে মিথ্যা অপপ্রচার প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে।

তিনি বলেন—আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে। উপযুক্ত সময়েই দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই যাচাই-বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় প্রার্থীকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে। কোনো নির্বাচনি এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরম্যান্স ভালো তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে।

প্রার্থীদের সবুজ সংকেত নয় নেতাকর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনা দিচ্ছেন উল্লেখ করে দলের এই মুখপাত্র বলেন—সবুজ সংকেত নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন। তিনি তাগিদ দিচ্ছেন, বিএনপির নেতাকর্মীদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে, আমাদের প্রত্যেক গণসম্পৃক্ত কাজে সংশ্লিষ্ট থাকতে হবে। জনগণ বিরক্ত হয় এমন কোন কাজে দলের নেতাকর্মীরা কখনোই লিপ্ত থাকবে না। তাহলে অবশ্যই জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে সারাদেশে ডোর টু ডোর গিয়ে আগামী দিনে জনগণের মুক্তির সনদ ৩১ দফা তুলে ধরার পরামর্শ দিচ্ছেন। মনোনয়ন প্রত্যাশীদের ঐক্য সুদৃঢ় করার এবং আরো জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন ।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার একটি কথা বলেন, যা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি সেটি হলো, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণ আমাদের সঙ্গে থাকলে কোনো প্রোপাগান্ডাই বিএনপি থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে পারবে না।

সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ক্লিন ইমেজের দুই শতাধিক নেতাকে নির্বাচনি প্রস্তুতির জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এমন খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

অসুস্থ জামায়াত আমিরের কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকতউল্লা বুলু

শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নতুন দায়িত্বে সারজিস আলম

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির