হোম > রাজনীতি

আ.লীগের এমপি-মন্ত্রীর বাড়ি ভেঙে শহীদদের জন্য ভবন নির্মাণের দাবি হান্নানের

ডেস্ক রিপোর্ট

ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের বাড়ি ভেঙে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করে ফ্ল্যাট উপহার দেয়ার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে এমন আহ্বান জানান তিনি।

ওই পোস্টে হান্নান লেখেন, খুনি হাসিনাসহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি-মন্ত্রীর আবাস ভেঙে সেখানে ভবন করে প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেয়া এখন সময়ের দাবি।

এর কিছুক্ষণ পরই অপর একটি স্ট্যাটাসে এই সমন্বয়ক লেখেন, এটা এই প্রজন্মের ক্ষোভ। বাপকে বেইচা মানুষকে গুম-খুন করার ক্ষোভ। চোখের সামনে তাদের ভাই-বোনদের রক্ত ঝরানোর ক্ষোভ। এটা যে কোনো স্বৈরাচারের-অত্যাচারীর জন্যে বড় শিক্ষা হয়ে থাকবে। যদিও কেউ-ই ইতিহাস থেকে শিক্ষা নেয় না।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার

অবিলম্বে মাদরাসা শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধের দাবি ছাত্রশিবিরের

সাঈদীর জন্মস্থান হওয়ায় ১৭ বছর বঞ্চিত ছিল পিরোজপুর

ছেলে-মেয়ে উভয়ের অধিকার সমান হলে ছেলেদের শিক্ষা কেন অবৈতনিক করা হচ্ছে না

মসজিদে রাজনীতি বন্ধের দাবি উঠেছে, এই ধরনের ফ্যাসিবাদী দাবি আগেও উঠেছে

চব্বিশের চেতনাকে ভুলিয়ে দেওয়ার আত্মঘাতী অপচেষ্টায় লিপ্ত সরকার

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে: রিজভী

বিশ্বজুড়ে মানবজাতির ওপর চলমান জুলুম-নির্যাতন বন্ধ হওয়া উচিত

আ.লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নিউমার্কেটে ছাত্রদলের বিক্ষোভ

স্বাস্থ্য খাতের বড় সমস্যা জনবল সংকট: সংসদে এমপি ফরিদ