হোম > রাজনীতি

বিমানবন্দরে মির্জা ফখরুলকে জড়িয়ে ধরেন তারেক রহমান

আতিকুর রহমান নগরী

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট বিজি-২০২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান থেকে নামার পরই বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভিআইপি লাউঞ্জে অপেক্ষমাণ দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে আবেগ ধরে রাখতে পারেননি কেউই। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। পরে দলের স্থায়ী কমিটির সদস্যসহ অন্যান্য সিনিয়র নেতাদের সঙ্গেও তিনি একে একে কুশল বিনিময় করেন।

দীর্ঘদিন পর দলের প্রধান নেতাকে স্বচক্ষে দেখতে পেয়ে বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। তারেক রহমানও হাসিমুখে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।

এ সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তাঁকে বিমানবন্দর এলাকা থেকে ৩০০ ফিট সংলগ্ন গণসংবর্ধনা মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি দীর্ঘ প্রতীক্ষিত ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এসআর

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা